বার্তা বিচিত্রা
স্টাফ রিপোর্টার।।
খবর সূত্রে জানা যায় রংপুর বিভাগে অবস্থিত গঙ্গাচোরা উপজেলায় হাবু বানিয়াপাড়া নামক স্থানে কিছু প্রভাবশালী ভূমিদস্যু বিভিন্ন পুকুরে শ্যালো মেশিন দিয়ে মাটির ভূগর্ভ থেকে বালু উত্তোলন করছে এতে করে পুকুরের আশেপাশে থাকা বাড়িঘর সহ পোল্ট্রি খামার পুকুরে বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই প্রতিবাদে রাজিব নামক ব্যক্তি নিজ উদ্যোগে ভূমিদস্যদের ভালো উত্তোলন করা বন্ধ করতে বলে কিন্তু তারা সেটাকে অমান্য করে বিভিন্ন প্রকার হুমকি ধমকি দিয়েছে। গ্রামের আশেপাশের মানুষ অভিযোগ দিলেও কোন প্রকার কাজ হয় না। স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতা চাইলেও তারা পায় না। তাদের অভিযোগ এই ভূমিদস্যু বালু উত্তোলন করে যে অর্থ উপার্জন করে তার কিছু অংশ থানায় দিতে হয়। যে কারণে স্থানীয় থানা কোন পদক্ষেপ নেই না।
অবশেষে সমস্যার সুরাহা না হলে রাজিব নামক ব্যক্তি স্থানীয় উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগ দায়ের করার পরে এক সপ্তাহের মধ্যে নির্বাহী অফিসার এই সমস্যা সমাধানের আশ্বাস দিলেও তাতেও কোন সমাধান মিলেনি। তারই প্রেক্ষিতে সাংবাদিক মহলের সহযোগিতা এবং এই সমস্যার সমাধান সকলের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে রাজিব নামক ব্যক্তি তার তথ্য প্রদান করে বার্তা বিচিত্রাকে সংবাদ প্রকাশের জন্য অনুরোধ করে।
মাটির ভূগর্ভ হতে বালু উত্তোলন হল আইনত দন্দনীয় অপরাধ। গ্রামবাসী তার নিজ এলাকা রক্ষার্থে বালু উত্তোলন বন্ধ করার দাবি জানাই এবং সেইসঙ্গে এসব ভূমিদস্যু এবং বালু উত্তোলনকারীদের আইনের আওতায় নিয়ে এসে সঠিক বিচারের দাবি জানায়।