তাছলিমা তমাঃ
গত ০৩/১০/২০২৫ ইং তারিখ সন্ধ্যা ০৬.০৫ ঘটিকায় উত্তরা পশ্চিম থানায় অবস্থিত উইন্ডি গ্রুপের অফিসের ভোল্ট ভেঙে ১কোটি টাকা চুরি হওয়ার খবর পাওয়া যায়।
উক্ত চুরির ঘটনায় ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ চুরির সাথে জড়িত দুই আসামী গ্রেপ্তার সহ ৫৮,৮৪০০০/ টাকা উদ্ধার করে। গ্রেপ্তারকৃত আসামীরা হলেন ১! মোঃ রাশেদ নিজাম (৩৭) ২! মোঃ সাইদুর রহমান (৪৩)
মামলার এজাহার সূত্রে পাওয়া তথ্য জতে , বাদী মোঃ হাসিম মিয়া (৪৪), পিতা-মৃত-আবু তাহের মিয়া, মাতা- মৃত-রাশিদা বেগম, স্থায়ী গ্রাম- কুট্টাপাড়া, থানা- সরাইল, জেলা-ব্রাহ্মণবাড়িয়া,A/p বাসা নং-ফ্রেস গার্ডেন (অভিযান ৮৭, ১০ম তলা), শফিউদ্দিন রোড় থানা- টঙ্গী পশ্চিম, জেলা -গাজীপুর, থানায় হাজির হইয়া ধৃত আসামী ০১ | মোঃ রাশেদ নিজাম (৩৭). পিতা-মোঃ মীর হোসেন, মাতা-রোকেয়া বেগম, সাং-জগতপুর, থানা-লাকসাম, জেলা-কুমিল্লা, এ/পি-বাসা নং-৩/এ, রোড নং-১৭, নিকুঞ্জ, থানা-খিলক্ষেত, ঢাকা-কে এজাহার নামীয় আসামী করে এজাহার দায়ের করেন যে, তিনি উত্তরা পশ্চিম থানাধীন ১০নং সেক্টরস্থ ১৩নং রোডের ৯৫ নং বাসায় অবস্থিত WINDY গ্ৰুপ এর কর্পোরেট অফিসে ডিজিএম (এ্যাডমিন, এইচআর এন্ড কমপ্লায়েন্স) হিসেবে কর্মরত আছেন| ধৃত আসামী মোঃ রাশেদ নিজাম (৩৭) উক্ত অফিসে ডেপুটি ম্যানেজার (ফাইন্যান্স হিসেবে কর্মরত ছিলেন|
গত ০৫/১০/২০২৫ ইং তারিখ ধৃত আসামী মোঃ রাশেদ নিজাম অফিসে না আসায় আসামীর রিপোর্টিং কর্মকর্তা মোবাইলে আসামীর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার নাম্বার দুইটি বন্ধ পাওয়া যায়| পরবর্তীতে অফিসের ০৩ জন ষ্টাফকে আসামীর বর্তমান ঠিকানার বাসায় পাঠাইলে আসামীর স্ত্রী আসামীর অবস্থান সম্পর্কে কোন তথ্য দিতে পারেন না| বিষয়টি বাদীর মনে সন্দেহের সৃষ্টি হলে আসামীর ব্যক্তিগত অফিস ফাইল নেওয়ার জন্য উক্ত অফিসের এইচআর বিভাগে কর্মরত জনাব মোঃ সিদ্দিক এর সাথে যোগাযোগ করলে তিনি জানান যে, আসামী মোঃ রাশেদ নিজাম ইংরেজি ০৪/১০/২০২৫ ইং তারিখ সকাল ০৯.১৫ ঘটিকায় তার অফিস ফাইল ফটোকপি করার জন্য নিয়েছে আর ফেরত দেয়নি|
আসামীর অফিস ফাইল না পাওয়ায় বাদী অফিসে থাকা সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখতে পান ইংরেজি ০৩/১০/২০২৫ ই তারিখ সন্ধ্যা ০৬.০৫ ঘটিকায় ধৃত আসামী মোঃ রাশেদ নিজাম তার কাছে থাকা লকারের চাবিদ্বারা ভোল্ট রুম খুলিয়া ভোন্ট রুমে থাকা লকার খুলিয়া নগদ টাকা একটি নীল রংয়ের ব্যাগে নিয়া সন্ধ্যা ০৬.০৮ ঘটিকায় লকার ও ভোল্ট রুম বন্ধ করে বের হয়|
একই ভাবে ধৃত আসামী মোঃ রাশেদ নিজাম ইংরেজি ০৪/১০/২০২৫ তারিখ সকাল ০৭,৪৬ ঘটিকায় ভোল্ট রুম খুলিয় ভোল্ট রুমে থাকা লকার খুলিয়া নগদ টাকা আসামী নীল রংয়ের ব্যাগে নিয়া সকাল ০৭.৫২ ঘটিকায় লকার ও ভোল্ট রুম বদ্ধ করে বের হয়ে ব্যাগটি মেইন গেইটের নিরাপতা কর্মীর কাছে রাখতে দেয় এবং সকাল ০৯.২৭ ঘটিকায় আসামী মোঃ রাশেদ নিজাম নিরাপত্তা কর্মীর নিকট হইতে ব্যাগটি নিয়ে অফিস হইতে কাউকে কিছু না বলিয়া চলে যায়|
পরবর্তীতে WINDY গ্ৰস্প এর চীফ ফাইন্যানস অফিসারকে ভোল্টে রাখা টাকার হিসাব করতে বললে তিনি হিসাব করে দেখতে পান ধত আসামী মো্ রাশেদ নিজাম ভোল্ট রুমের লকার হইতে নগদ ১,০০,০০,০০০/- (এক কোটি) টাকা চুরি করে কৌশলে পালিয়ে যায়| বাদীর উক্ত এজাহারের প্রেক্ষিতে উত্তরা পশ্চিম থানার মামলা নং-০৮ তারিখ-০৮/১০/২০২৫ খ্রি. ধারা-৩৮১/১০৯ পেনাল কোড রুজু হয়|
মামলাটি রুজুর পর হতে চুরি যাওয়া টাকা এবং ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে তথ্য প্রযুক্তির সহায়তায় ধৃত ১নং আসামী মোঃ রাশেদ নিজাম এর অবস্থান সনাক্তপূৰ্বক ইংরেজি ১৪/১০/২০২৫ তারিখ আসামী মোঃ রাশেদ নিজামকে পল্লবী থানাধীন ০৯নং রোডের ব্লক-বি, বাসা নং-১৫২ হতে গ্রেফতার করিয়া ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করি| জিজ্ঞাসাবাদে আসামী মোঃ রাশেদ নিজাম বাদীর প্ৰতিষ্ঠান হতে টাকা চুরির বিষয়ে সত্যা স্বীকার করে এবং তার সাথে থাকা ল্যাগেজ এর ভিতর হতে চুরি যাওয়া টাকার মধ্যে ৩০,০၀,০০০/- (ত্রিশ লক্ষ) টাকা উদ্ধার করা হয়| জিজ্ঞাসাবাদে ধৃত আসামী মোঃ রাশেদ নিজাম এর দেয়া তথ্য মতে চুরির সাথে জড়িত তার সহযোগী আসামী মোঃ সাইদুর রহমান (৪৩) কে ইংরেজি ১৪/১০/২০২৫ তারিখ সাভার থানাধীন ব্যাংক কলোনী বাজার রোড, বাসা নং-বি/৪২ হতে গ্রেফতার করা হয় এবং উক্ত আসামীর হেফাজত হতে চুরি হওয়া আরও ২৮,৮৪,০০০/- উদ্ধার করা হয়|
ধৃত আসামীদ্বয়ের নিকট হতে সৰ্বমোট ৫৮,৮৪,০০০/- (আটান্ন লক্ষ চৌরাশি হাজার) টাকা উদ্ধার করা হয়েছে| আসামীদ্বযকে চুরির ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করিলে তারা চুরির ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকার করে|
গ্রেফতারকৃতদের নাম ঠিকানা জিজ্ঞাসা করিলে তারা ০১ | মোঃ রাশেদ নিজাম (৩৭), পিতা-মোঃ মীর হোসেন, মাতা-রোকেয়া বেগম, সাং-জগতপুর, থানা-লাকসাম, জেলা-কুমিল্লা, এ/পি-বাসা নং-৩/এ, রোড নং-১৭, নিকুজ্জ, থানা-খিলক্ষেত, ঢাকা|
২| মোঃ সাইদুর রহমান (৪৩), পিতা-মৃত-সিদ্দিকুর রহমান, মাতা-আম্বিয়া খাতুন, সাং-মুন্সি কান্দি, থানা-দৌলতপুর, জেলা-মানিকগঞ্জ, এ/পি-বাসা নং-বি/৪২, বাজার রোড, ব্যাংক কলোনী, থানা-সাভার, ঢাকা বলে জানায়।
উত্তরা জোন- এর জেলা প্রশাসক এক সংবাদ সন্মেলনে, উপস্থিত সাংবাদিকদেরকে এ সব তথ্য জানান।