মুগদা থানার নতুন ওসি কে সুন্দরবন স্পোটিং ক্লাবের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা

Date: 2025-10-25
news-banner

প্রিয়া চৌধুরী:

ঢাকার মুগদা থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরিফুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সুন্দরবন স্পোর্টিং ক্লাব। শুক্রবার  মুগদা থানায় এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে ওসিকে অভিনন্দন জানান।

অনুষ্ঠানে ওসি মোঃ শরিফুল ইসলাম ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক মনসুরুল হাসান দিপু, প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিনসহ উপস্থিত সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

আলোচনায় তিনি বলেন, “ফুটবল এদেশের মাটি ও মানুষের প্রাণের খেলা। বিশ্বকাপ ফুটবল দেখিয়েছে, এখনও এই খেলাকে ঘিরে দেশের মানুষের উৎসাহ-উদ্দীপনা কতটা গভীর। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ফুটবল বাঙালির আনন্দ, ভালোবাসা আর ঐক্যের প্রতীক হয়ে আছে।”

তিনি আরও বলেন, সমাজে ক্রীড়া চর্চা তরুণ প্রজন্মকে নেশা ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ বিষয়ে পুলিশ প্রশাসন সবসময় ক্রীড়া ও সামাজিক উন্নয়নমূলক উদ্যোগের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দেন ওসি শরিফুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও ৭১ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার, প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মনসুরুল হাসান দিপু, ৭১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন সুমনসহ ক্লাবের সদস্য ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সাক্ষাৎ শেষে ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

Leave Your Comments