শেখ রাসেল বিশেষ প্রতিনিধি :
আশুলিয়া থানা এলাকা থেকে এক বিদেশি নাগরিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ (২৯ ই অক্টোবর) বিকাল ৫ টার দিকে আশুলিয়ার একটি ভবনের তৃতীয়তলা থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
মৃত ব্যক্তির নাম সানাত সুজিবা প্যারেরা হাপুরাচিগে (৫৫) তিনি শ্রীলংকার নাগরিক এবং আশুলিয়ার ডিইপিজেড এলাকার তালিশমান লিমিটেড গার্মেন্টসের কাটিং ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায় বিকালে তার বন্ধুরা ফোন দিলে রিসিভ না করায় তাদের সন্দেহ হয়। পরে তারা তার ফ্ল্যাটে গিয়ে দরজা বন্ধ অবস্থায় ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
প্রাথমিকভাবে এটা আত্মহত্যা বলেই মনে হচ্ছে, তবে তদন্ত করে বিস্তারিত জানানো হবে।
এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হান্নান জানান খবর পেয়ে আমরা ওই বিদেশি নাগরিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।