আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে। কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. তাসনিম জারা।
সোমবার (৩ নভেম্বর) রাতে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে এই কমিটি এনসিপির সার্বিক প্রস্তুতি ও কৌশলগত পরিকল্পনা গ্রহণ করবে। কমিটি প্রার্থী বাছাই, মাঠপর্যায়ের সমন্বয়, আইনি ও প্রশাসনিক কার্যক্রম, গণমাধ্যম ও প্রচারণা, প্রশিক্ষণ এবং মনিটরিং কার্যক্রম পরিচালনা করবে।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন—আরিফুল ইসলাম আদীব, মাহবুব আলম মাহির, খালেদ সাইফুল্লাহ, এহতেশাম হক, আব্দুল্লাহ আল আমিন, আলাউদ্দিন মোহাম্মদ, জহিরুল ইসলাম মুসা, হুমায়রা নূর, সাইফুল্লাহ হায়দার ও মো. তারিকুল ইসলাম।