গণপ্রতিনিধিত্ব আদেশ-২০২৫: সমভোটে পুনঃভোট, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় থাকলে প্রার্থী হওয়া যাবে না

Date: 2025-11-04
news-banner

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সমভোট পেলে অনুষ্ঠিত হবে পুনঃভোট—এ বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ-২০২৫ জারি করেছে সরকার।


সোমবার (৩ নভেম্বর) আইন মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক গেজেটে এ অধ্যাদেশ জারির বিষয়টি জানানো হয়।


সংশোধিত আরপিওতে উল্লেখ করা হয়েছে, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি বা সদস্য হিসেবে দায়িত্বে থাকা ব্যক্তি সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। একইসঙ্গে, বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা পরিচালনায় যুক্ত ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সদস্যদেরও জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করা হয়েছে।

এই সংশোধনের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করার পাশাপাশি স্বার্থসংঘাত এড়ানোর পদক্ষেপ নিয়েছে সরকার।

Leave Your Comments