নির্বাচন কমিশনের সামনে আমরণ অনশনে ‘আমজনতা দল’ এর তারেক রহমান: নিবন্ধন না পাওয়ার প্রতিবাদ

Date: 2025-11-05
news-banner

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন না পাওয়ার প্রতিবাদে ইসির প্রধান ফটকের সামনে আমরণ অনশন শুরু করেছেন নবগঠিত রাজনৈতিক দল 'আমজনতা দল'-এর সদস্যসচিব তারেক রহমান। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকাল ৪টায় তিনি এই অনশন কর্মসূচির ডাক দেন, যা তিনি তাঁর ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন।

তারেক রহমান তাঁর ফেসবুক পোস্টে নির্বাচন কমিশনের নিবন্ধন প্রক্রিয়া নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেন, "৪৩ লাখ গ্রাহকের অর্থ লুট করে ১ মাস আগে এসে দল খুলে নিবন্ধন পেল ডেসটিনি। এর আগে জাতীয় লীগকে নিবন্ধনের নাম ঘোষণা করেছিল ইসি। পরে সব ফাঁস হওয়ার পর স্থগিত করে।"

তিনি প্রশ্ন তোলেন, "আমরা বছরের পর বছর রাজনীতি করে নিবন্ধিত হই না। রাজনীতি শুধু বুর্জোয়াদের জন্য?" তারেক রহমান ডেসটিনি এবং জাতীয় লীগের মতো বিতর্কিত সংগঠনগুলোকে নিবন্ধন প্রক্রিয়ায় অগ্রাধিকার দেওয়ার অভিযোগ তুলেছেন। তিনি জাতীয় লীগের নাম নিবন্ধনের জন্য যারা প্রস্তাব করেছিলেন, তাদের শাস্তির দাবি জানিয়েছেন।
তারেক রহমান হুঁশিয়ারি দিয়েছেন যে, যদি তাদের দাবি মেনে নেওয়া না হয়, তবে এই আমরণ অনশন তাকে "মৃত্যুর দিকে ঠেলে দেবে।"

Leave Your Comments