বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারেও। সবশেষ গত শনিবার (১ নভেম্বর) ১ হাজার ৬৮০ টাকা বাড়িয়ে প্রতি ভরি স্বর্ণের নতুন দাম ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
সমন্বিত এই দামে আজও (৫ নভেম্বর) স্বর্ণ বিক্রি হচ্ছে দেশের বাজারে।
বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। রোববার (২ নভেম্বর) থেকে কার্যকর হয় নতুন দর।
নতুন মূল্য অনুযায়ী—
-
💰 ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ: ২,০১,৭৭৬ টাকা
-
💰 ২১ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ: ১,৯২,৫৯৬ টাকা
-
💰 ১৮ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ: ১,৬৫,০৮১ টাকা
-
💰 সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ: ১,৩৭,১৮০ টাকা
বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫% ভ্যাট এবং ন্যূনতম ৬% মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
অপরদিকে, স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে।
বর্তমানে দেশের বাজারে—
-
২২ ক্যারেটের রুপা: প্রতি ভরি ৪,২৪৬ টাকা
-
২১ ক্যারেটের রুপা: প্রতি ভরি ৪,০৪৭ টাকা
-
১৮ ক্যারেটের রুপা: প্রতি ভরি ৩,৪৭৬ টাকা
-
সনাতন পদ্ধতির রুপা: প্রতি ভরি ২,৬০১ টাকা