বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা আবারও আলোচনায় — তবে এবার কোনো সম্পর্ক নয়, বরং নিজের ‘পছন্দের পুরুষ’ নিয়ে খোলামেলা বক্তব্যের জন্য।
একসময় সালমান খানের ভাই আরবাজ খানের সঙ্গে দুই দশকের দাম্পত্য জীবন কাটান মালাইকা। সে সম্পর্ক ভাঙার পর অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে ছয় বছরের প্রেম ছিল তার, যা গত বছর ভেঙে যায়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকা জানিয়েছেন,
“আমি একটু রুক্ষ আর ধারালো চেহারার পুরুষ পছন্দ করি। খুব ফর্সা, পরিপাটি বা গোঁফ-দাড়ি কামানো পুরুষ আমার একেবারেই পছন্দ নয়।”
তিনি আরও বলেন,
“পুরুষের ব্যক্তিত্বে থাকতে হবে সাহস ও আত্মবিশ্বাস। আমার ভালো লাগে এমন কেউ, যে প্রকাশ্যে ফ্লার্ট করতে পারে এবং ভালো চুমু খেতে জানে।”
অভিনেত্রীর ভাষায়,
“আমার পছন্দের পুরুষ হবেন স্পষ্টবাদী, মুখে থাকবে শক্ত চোয়াল, আর মনেও থাকবে রোম্যান্সের ছোঁয়া। আমি খুবই রোমান্টিক মানুষ। ভালোবাসায় বিশ্বাস করি। ভবিষ্যতে কী হবে, তা সময়ই বলবে।”
এদিকে অর্জুনের সঙ্গে বিচ্ছেদের পর থেকে হীরা ব্যবসায়ী হর্ষ মেহেতার সঙ্গে মালাইকার নাম জড়িয়েছে বলে গুঞ্জন চলছে সামাজিক মাধ্যমে।
সম্প্রতি এনরিক ইগলেসিয়াসের কনসার্টে তাদের একসঙ্গে দেখা যাওয়ার পর সেই জল্পনা আরও বেড়েছে।
ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট ও ডেনিম পরা মালাইকা এক তরুণের সঙ্গে কথা বলছেন ও গানের তালে নাচছেন।
নেটিজেনদের অনুমান—তিনি হর্ষ মেহেতা।
একজন মন্তব্য করেছেন,
“দিন দিন যেন মালাইকার বয়স কমছে! নতুন জুটি বেশ রসায়নপূর্ণ।”
তবে অন্য অনেকে বলছেন,
“একসঙ্গে দেখা মানেই প্রেম নয়—এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক না।”
সবশেষে মালাইকার নিজের ভাষাতেই,
“ভালোবাসা আমার জীবনের অংশ, তবে আমি এখন নিজের সঙ্গে সুখে আছি।”