মমতার শুভেচ্ছাবার্তার জবাবে যা বললেন শাহরুখ খান

Date: 2025-11-05
news-banner

বলিউডের কিং খান শাহরুখ খান ২ নভেম্বর পালন করেছেন তার ৬০তম জন্মদিন। এই দিনে দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে লাখো ভক্ত ও সহকর্মী অভিনেতারা তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

তবে তাদের মধ্যে বিশেষ একজন ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি সামাজিক মাধ্যম ‘এক্স’ (পূর্বে টুইটার)-এ শাহরুখ খানকে শুভেচ্ছা জানিয়ে লেখেন,

“আমার ভাই শাহরুখ খানের জন্মদিন। ভারতীয় চলচ্চিত্রে তোমার অবদান অপরিসীম। তোমার অভিনয় জীবন আরও বিস্তৃত হোক।”

মুখ্যমন্ত্রীর এই আন্তরিক শুভেচ্ছা চোখ এড়ায়নি শাহরুখের। ‘দিদি’র বার্তার উত্তরে তিনি লিখেছেন,

“মমতা দিদি, আমাকে শুভেচ্ছা জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক শুভেচ্ছা। আমি খুব তাড়াতাড়ি কলকাতায় যাব।”

শাহরুখ খানের এই মন্তব্যে উচ্ছ্বসিত তার ভক্তরা। অনেকেই ধারণা করছেন, হয়তো খুব শিগগিরই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (KIFF) অংশ নিতে দেখা যেতে পারে তাকে।

প্রসঙ্গত, একসময় শাহরুখ খান নিয়মিত উপস্থিত থাকতেন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে। তবে গত কয়েক বছর নানা ব্যস্ততা ও নিরাপত্তাজনিত কারণে তাকে সেখানে দেখা যায়নি।

এবার মমতা ব্যানার্জির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আবারও কলকাতায় ফেরার ইঙ্গিত দেওয়ায় নতুন করে উৎসাহ ছড়িয়ে পড়েছে ভক্তদের মাঝে।

Leave Your Comments