জয়-পুতুলসহ ৮ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত দুদকের

Date: 2025-11-05
news-banner

জনকল্যাণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর বিরুদ্ধে কর ফাঁকি, অনুদান গ্রহণ ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)

বুধবার (৫ নভেম্বর) দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় আসামি করা হচ্ছে সিআরআইয়ের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ মোট আটজনকে

অন্য আসামিরা হলেন—

  • সিআরআই ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক,

  • সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী নসরুল হামিদ বিপু,

  • এক্সিকিউটিভ ডিরেক্টর শাব্বির বিন শামস,

  • জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য রওশন আরা আক্তার,

  • সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া, এবং

  • সাবেক অর্থমন্ত্রী আ. হ. ম. মোস্তফা কামাল

দুদকের প্রাথমিক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, আসামিরা আয়কর অধ্যাদেশ, ১৯৮৪-এর বিধি লঙ্ঘন করে সিআরআইকে অবৈধভাবে কর মওকুফের সুবিধা দিয়েছেন, যদিও প্রতিষ্ঠানটি সমাজসেবা অধিদপ্তরে নিবন্ধিত নয়

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে,
২০১৩–১৪ থেকে ২০২৩–২৪ অর্থবছরে প্রতিষ্ঠানটি অবৈধভাবে ১০০ কোটি টাকার বেশি আয় করেছে এবং এর মধ্যে প্রায় ১৫ কোটি ৬৮ লাখ টাকার আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া ২৫টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৪৩৯ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন এবং ৩৬ লাখ টাকার আয়কর ফাঁকি শনাক্ত করেছে দুদক।

দুদক জানায়, ঘটনায় মানিলন্ডারিংয়ের যোগসূত্রও রয়েছে, এজন্য দণ্ডবিধি, দুর্নীতি প্রতিরোধ আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave Your Comments