“জাতীয় নির্বাচন হবে উৎসবমুখর ও নিরপেক্ষ: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী”

Date: 2025-11-05
news-banner

বুধবার (৫ নভেম্বর) দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে প্রশাসন, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা এ মন্তব্য করেন।

তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ ও নিরাপদভাবে সম্পন্ন করতে প্রশাসন বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময়ে পার্শ্ববর্তী দেশ থেকে গুজব ছড়ানো হলেও, সাংবাদিকরা সত্য ঘটনা প্রকাশ করার মাধ্যমে অনেক গুজব কমিয়ে দিয়েছেন।

গাজীপুরের পরিস্থিতি নিয়ে তিনি উল্লেখ করেন,

“এটি একটি শিল্প এলাকা হওয়ায় এখানে বিভিন্ন জেলা ও অঞ্চলের মানুষ রুটি-রোজগারের জন্য আসে। তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে। এছাড়া কিছু ঝুট ব্যবসায়ী ও চাঁদাবাজও আছে, যারা সমস্যা সৃষ্টি করতে পারে। এই বিষয়গুলো নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা সভায় আলোচনা হয়েছে।”

তিনি আরও জানান, নির্বাচনের সময় পুলিশের সংখ্যা বাড়ানো হবে। বর্তমানে গাজীপুরে সাড়ে ছয়শো অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আওয়ামী লীগের নেতাকর্মীর জামিন বিষয়ক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন,

“জামিনে মুক্ত থাকা ব্যক্তি যদি কোনো অপরাধমূলক কর্মকাণ্ড করে, তবে তাদের সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে। জামিনের বিষয়টি সম্পূর্ণ আদালতের এখতিয়ার। আদালত সম্পূর্ণ স্বাধীন।”

গুজব নিয়ন্ত্রণের বিষয়ে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,

“পার্শ্ববর্তী দেশ অনেক সময় গুজব ছড়ায়। তবে দেশের সাংবাদিকরা সত্য ঘটনা প্রকাশ করার মাধ্যমে তা প্রতিরোধ করছেন। যদি সাংবাদিকরা সত্য ঘটনা তুলে ধরেন, সবাই বুঝবে যে গুজব ভিত্তিহীন।”

Leave Your Comments