বুধবার (৫ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিল শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন মো. আসাদুজ্জামান।
তিনি বলেন,
“আমি ভোট করব। আমি বিএনপির কাছে নমিনেশন চেয়েছি। আমি আশাবাদী যে নমিনেশন পাব। আমার অ্যাটর্নি জেনারেল পদ ছাড়ার পর নির্বাচনে অংশ নেব।”
যেখানে “আপনার পর কে?”—এই প্রশ্নের উত্তরে আসাদুজ্জামান বলেন,
“বাংলাদেশ যাকে মনে করে।”
মো. আসাদুজ্জামান ২০২৪ সালের ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগপ্রাপ্ত হন। এর আগে তিনি বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন।
তিনি আরও জানিয়েছেন, নির্বাচনে অংশ নেওয়ার জন্য তিনি ঝিনাইদহ-১ আসন মনোনীত প্রার্থী হতে চান। তবে বিএনপি যখন ২৩৭ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে, তাতে মো. আসাদুজ্জামানের নাম নেই।