বাংলা সিনেমায় আমি আমার নিজের মতো হতে পেরেছি: রিয়া সেন

Date: 2025-11-29
news-banner

মাত্র ১৬ বছর বয়সে ফাল্গুনী পাঠকের জনপ্রিয় গান ‘ইয়াদ পিয়া কি আনে লাগি’ ভিডিও দিয়ে রাতারাতি পরিচিতি পান অভিনেত্রী রিয়া সেন। ১৯৯৯ সালে তামিল সিনেমা ‘তাজমহল’–এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তাঁর। দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ারে ‘স্টাইল’, ‘কেয়ামত’, ‘ঝংকার বিটস’, ‘শাদি নাম্বার ওয়ান’, ‘আপনা সাপনা মানি মানি’—এর মতো বহু হিট সিনেমায় অভিনয় করে হয়ে ওঠেন বলিউডের জনপ্রিয় মুখ। বাংলাদেশের সিনেমাতেও কাজ করেছেন তিনি।


তবে জনপ্রিয়তার শীর্ষে থাকলেও হঠাৎ ধীরে আসে তাঁর ক্যারিয়ারজীবনের গতি। কেন এমন হলো? সম্প্রতি পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে সেই প্রশ্নের জবাব দিয়েছেন রিয়া সেন।

রিয়া বলেন, তিনি যে চরিত্রগুলো করছিলেন, সেগুলোতে নিজেকে মানিয়ে নিতে পারছিলেন না। বলিউডে তীব্র গ্ল্যামার চাপ তাকে ক্লান্ত করেছিল। ছোট বয়সেই ‘সাহসী অভিনেত্রী’ তকমা পেয়ে মানসিকভাবে আঘাত পান তিনি। ফলে সচেতনভাবে বলিউডের কাজ কমিয়ে দেন।


২০০৫ সালে ব্যক্তিগত একটি ভিডিও ফাঁস হওয়ায় তুমুল বিতর্ক সৃষ্টি হলে অনেক সিনেমার প্রস্তাব হারান রিয়া। অনেকের মতে, এ ঘটনাই তাঁর ক্যারিয়ারের বড় ক্ষতি করে।

রিয়া বলেন—
“যা বলিউডের জন্য ক্ষতি, তা হয়ে ওঠে বাংলা সিনেমার জন্য লাভ। বাংলা সিনেমায় আমি আমার নিজের মতো হতে পেরেছি। পরিচালকরা বুঝতে পেরেছেন, আমি কী দিতে পারি।”


ঋতুপর্ণ ঘোষের ‘নৌকাডুবি’ (২০১১)–তে অভিনয়ের পর নতুনভাবে পরিচিতি পান রিয়া। এরপর *‘জাতিস্মর’, ‘হিরো ৪২০’*সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করে প্রমাণ করেন তাঁর অভিনয়শক্তি।


ওটিটি মাধ্যম তাঁর ক্যারিয়ারে নতুন দিগন্ত তৈরি করেছে। ‘রাগিণী এমএমএস রিটার্নস’, ‘পয়জন’, ‘মিসম্যাচ’–এর মতো সিরিজে দেখা গেছে তাঁকে। রিয়ার মতে— ওটিটি তাঁকে নানা রকম চরিত্রে অভিনয়ের সুযোগ দিচ্ছে।


উল্লেখ্য, রিয়া সেন কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের নাতনি এবং অভিনেত্রী মুনমুন সেনের মেয়ে।

Leave Your Comments