ঢালিউডের কিং শাকিব খান বর্তমানে ব্যাপক আলোচনায়। প্রতিটি লুক ও পোশাক সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে মুহূর্তেই। এবার তাকে দেখা গেছে একসঙ্গে ছয়টি ভিন্ন রূপে—যা দেখে চমকে উঠেছেন ভক্ত থেকে শুরু করে নেটিজেনরা।
বেশিরভাগেই ধারণা করেছিলেন, এটি হয়তো তার আসন্ন সিনেমা ‘সোলজার’–এর নতুন লুক। কিন্তু জানা গেছে, বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া শাকিব খানের ছয়টি লুকের নেপথ্যে রয়েছে একটি জনপ্রিয় প্রসাধনী পণ্যের বিজ্ঞাপন। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজীব।
বিজ্ঞাপনে শাকিব খানকে দেখা গেছে প্রফেসর, শুটার, বৃদ্ধসহ বিভিন্ন চরিত্রে। প্রতিটি দৃশ্যে তিনি একটি প্রশ্নের মুখে পড়েন—
“নাম্বার ওয়ান কী?”
এবং প্রতিবারই জবাব দেন— “ভিটামিন সি!”
সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপনটি প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছেন শাকিব খান ও নির্মাতা আদনান আল রাজীব। ভক্তরা বলছেন— অভিনয়ে, স্টাইল ও ভিন্ন উপস্থাপনায় আবারও নিজের উচ্চতা প্রমাণ করলেন কিং খান।