বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ি প্রায় তিন দশকের বেশি সময় ধরে ধারাবাহিক এবং সিনেমার মাধ্যমে দর্শকের প্রিয় হয়ে উঠেছেন। বর্তমানে তিনি ওটিটির অন্যতম চর্চিত মুখ। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর জনপ্রিয় সিরিজ ‘ফ্যামিলি ম্যান ৩’।
৫৬ বছর বয়সেও ছিপছিপে ও সুঠাম দেহের অধিকারী মনোজ বাজপেয়ি। মুখে কোনো বলিরেখার চিহ্ন না থাকার রহস্য জানতে চাইলে জানা যায়—তিনি ১৪ বছর ধরে রাতের খাবার খান না। অভিনেতার মতে, এটি তার শরীর ঠিক রাখার ব্যক্তিগত সিদ্ধান্ত।
মনোজ বাজপেয়ি বলেন, “আমি আমার দাদুকে দেখেছি—ছিপছিপে শরীর। আমি নিজেও তেমন চেহারা চাই। তাই দুপুর ৩টার পর আর কিছু খাই না। আমাদের বাড়ির রান্নাঘরও তখন বন্ধ থাকে। শুধুমাত্র মেয়ে থাকলে রাতের খাবার হয়।”
তিনি আরও জানান, সকালের খাবার ও দুপুরের খাবার ফাঁকি দেন না। ওই সময় যথেষ্ট খাবার গ্রহণ করেন, এরপর পরের ১২ ঘণ্টা আর কিছু মুখে তুলেন না। এই অভ্যাসের ফলে আজও তিনি সুস্থ ও শক্তিশালী আছেন।