জবি প্রতিনিধি, স্বর্ণময় সুর।
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের সর্বোচ্চ র্যাংক সিইউও (ক্যাডেট আন্ডার অফিসার) অর্জন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ রাহিম। তিনি বিএনসিসি রমনা রেজিমেন্টের ১নং ব্যাটালিয়নের ব্রাভো কোম্পানির জবি কন্টিনজেন্টের ক্যাডেট সার্জেন্ট র্যাংকে ছিলেন।
আগামী এক বছরের জন্য তিনি রমনা রেজিমেন্ট এর ১নং বিএনসিসি ব্যাটালিয়নের ব্রাভো কোম্পানির সিইউও হিসেবে দায়িত্ব পালন করবেন।
সার্জেন্ট থেকে সিইউওতে পদন্নেতি হওয়ায় মোঃ রাহিম বলেন, আলহামদুলিল্লাহ! দীর্ঘ এই যাত্রার সবচেয়ে বড় স্বপ্ন আজ পূরণ হলো। বিএনসিসির জন্য দিতে গিয়ে আমি কখনো কার্পণ্য করিনি। বিএনসিসিও আমাকে দিয়েছে দু-হাত ভরে। এই সুন্দর যাত্রায় যারা সবসময় অনুপ্রেরণা দিয়ে এসেছেন আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা। আল্লাহ তায়ালা আমাকে একজন আদর্শবান নেতা হওয়ার তৌফিক দান করুন। ব্রাভো কোম্পানির সিইউও হিসেবে, কোম্পানির আওতাধীন সকল প্রতিষ্ঠানের ক্যাডেটদের প্রশিক্ষণ কার্যক্রমের মান উন্নত করার মাধ্যমে ক্যাডেটদের দক্ষ, দ্বিতীয় সারির সৈনিক হিসেবে দেশ এবং জাতির কল্যাণে সর্বদা নিবেদিতপ্রাণ ক্যাডেট হিসেবে তৈরি করার জন্য আমি সচেষ্ট থাকবো। সেইসাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিএনসিসি কন্টিনজেন্টকে দেশ সেরা বানানো এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মান সমুন্নত রাখার জন্য সর্বোচ্চ কাজ করে যাবো।
প্রসঙ্গত, গত ২৫ নভেম্বর ২০২৫ বাইপেলে অবস্থিত বিএনসিসি একাডেমিতে সিইউও পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিনি সিইউও পদের জন্য লিখিত ও মৌখিক ও ড্রিল পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ হন।