অস্ট্রেলিয়ায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন নেপথ্যে তারেক রহমান শীর্ষক বইয়ের মোড়ক উম্মোচন।

Date: 2025-11-29
news-banner

আশরাফুল আলম , ক্রাইম রিপোর্টার 


এগ্রিকালচারিস্টস এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সারের সভাপতিত্বে সম্প্রতি এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জনাব জহির উদ্দিন স্বপন।

উক্ত অনুষ্ঠানে বইটির লেখক বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফসহ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি কে এম মোস্তাফিজুর রহমার, বিশিষ্ট পরিবেশ ও মিডিয়া ব্যক্তিত্ব ড. নার্গিস বানু, একাওর টিভির সিইও শফিক আহমেদ এবং আর টিভির প্রধান বার্তা সম্পাদক ইলিয়াস হোসেন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি অস্ট্রেলিয়ার সাবেক আহ্বায়ক মোঃ দেলওয়ার হোসেন, দৈনিক আলোকিত প্রতিদিনের সম্পাদক সৈয়দ নুরুল হুদা রনো, কৃষিবিদ নূরনবী ভূইয়া শ্যামল, যুবদলের কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান চৌধুরী শিশির, সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদক ফাহমিদা মজিদ এবং বাংলাদেশ কৃষি অর্থনীতিবীদ সমিতির সাংগঠনিক সম্পাদক সরুজজামান শুভ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ড. নাছির উদ্দিন মাহমুদ মিল্টন। অনুষ্ঠানে উপস্থিতরা কৃষি খাত ও দেশের কৃষিবিদ্যায়নের উন্নয়ন, পরিবেশ ও শিক্ষার প্রসার নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল কৃষি ও অর্থনীতির সমন্বিত উন্নয়নে শিক্ষাবিদ এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের অভিজ্ঞতার বিনিময়।

Leave Your Comments