আবু জাফর বিশ্বাস, বরিশাল ব্যুরোঃ
বরিশাল-৫ আসন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল বিভাগের সবচেয়ে আলোচিত কেন্দ্র। বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার দীর্ঘ চার বছরের কোণঠাসা অবস্থার পর এবার ভোটের মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম ও জামায়াতে ইসলামীর মুয়াযযম হোসাইন হেলাল।
সরোয়ার বরিশাল-৫ আসনের এমপি, হুইপ ও সিটি মেয়রের দায়িত্ব পালন করেছেন। তবে ২০২১ সাল থেকে স্থানীয় বিএনপিতে কোণঠাসা অবস্থায় ছিলেন। দলের মনোনয়ন পাওয়ার পর তিনি নেতা-কর্মীদের সঙ্গে সমন্বয় সভা শুরু করেছেন। মহানগর বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হোসেন চৌধুরী বলেন, এটা শুধু বিএনপির ঘাঁটি নয়, বরিশাল-৫ আসন অ্যান্টি-আওয়ামী লীগের ঘাঁটি। ধানের শীষকে চ্যালেঞ্জ করা কঠিন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ফয়জুল করীম বলেন, এটা ইসলামী আন্দোলনের আমিরের বাড়ি। হাতপাখার সদর ও নগরে ভোট বেড়েছে। আমরা শক্ত প্রার্থীই চাই। জামায়াতে ইসলামীর মুয়াযযম হোসাইন হেলাল বলেন, নির্বাচনে শেষ কথা বলতে কিছু নেই। আসনভিত্তিক জোট হয় কি না, তা জনগণ দেখবে।
সরোয়ার নিজে জানান, প্রতিদ্বন্দ্বী থাকবেই। হাতপাখা ও দাঁড়িপাল্লা হয়তো জোট করবে। মহানগরে ধানের শীষের ভোট বেশি। সদর উপজেলায় চরমোনাই পীরের বাড়ি হলেও সব সময় ধানের শীষ এগিয়েছে