আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার সংকটাপন্ন স্বাস্থ্য পরিস্থিতি প্রকাশ

Date: 2025-11-30
news-banner

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ‘সংকটাপন্ন’ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন—এমন খবর আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে লিখেছে, “খুবই সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি খালেদা জিয়া।” একই খবর এএফপির বরাতে গালফ নিউজও প্রকাশ করেছে।

পাকিস্তানের ডন নিউজ, ভারতের NDTV, টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু, হিন্দুস্তান টাইমসসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি গুরুত্বের সঙ্গে প্রতিবেদন করেছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্ধৃত করে আরব নিউজ জানায়, “খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই ক্রিটিকাল।” ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন, খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে সক্ষম আছেন, এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত হলে তাকে বিদেশেও নেয়া হতে পারে।

বর্তমানে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন, এবং তার পরিবার ও রাজনৈতিক সমর্থকরা দেশের জনগণকে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন।

Leave Your Comments