মেসির হাতে ট্রফি, কিন্তু কতটা ‘আসল’? ইন্টার মিয়ামি ইতিহাসের কনফারেন্স জয়

Date: 2025-11-30
news-banner

নিউ ইয়র্ক সিটি এফসিকে ৫-১ গোলে হারিয়ে ইন্টার মিয়ামি প্রথমবার MLS ইস্টার্ন কনফারেন্সের ফাইনাল জিতেছে। ম্যাচ শেষে লিওনেল মেসির হাতে একটি ট্রফি তুলে দেওয়া হয়।

তবে MLS-এর নিয়ম অনুযায়ী এটি এখনও আনুষ্ঠানিক শিরোপা নয়। ওয়েস্টার্ন কনফারেন্সের চ্যাম্পিয়ন ভ্যাঙ্কুবার হোয়াইটক্যাপসের সঙ্গে আগামী ৬ ডিসেম্বরের MLS কাপ ফাইনাল পর্যন্ত এই ট্রফির মর্যাদা কেবল সেমিফাইনালের। মেসিও জানিয়েছেন, ফাইনাল জিতে তারপরই উদযাপনে নামবেন।

ম্যাচে গতিরোগে ১৪ মিনিটে তাদেও আইয়েন্দে প্রথম গোল, ২৩ মিনিটে জর্দি আলবারের সহায়তায় আবার গোল করেন। ৩৭ মিনিটে জাস্টিন হাক একটি গোল করে ব্যবধান কমান।

৬৭ মিনিটে মেসির পাস থেকে মাতেও সিলভেত্তি গোল করে ব্যবধান বাড়ান। ৮৩ মিনিটে আলবারের আরেকটি অ্যাসিস্ট থেকে তেলাসকো সেগোভিয়া গোল করেন। ৮৯ মিনিটে আইয়েন্দে তার হ্যাটট্রিক সম্পূর্ণ করেন। এই বড় জয় দিয়ে ইন্টার মিয়ামি কনফারেন্স শিরোপা নিশ্চিত করে।

ফিফার নিয়ম অনুযায়ী, MLS ইস্টার্ন কনফারেন্স শিরোপা মেসির ক্যারিয়ারের আনুষ্ঠানিক ট্রফি হিসেবে গণ্য হয় না। পুরো লিগের একমাত্র আনুষ্ঠানিক শিরোপা হলো MLS কাপ, তাই ৬ ডিসেম্বর ফাইনাল জিতে তবেই মেসির ক্যারিয়ারের আনুষ্ঠানিক শিরোপা সংখ্যা ৪৭ হবে।

Leave Your Comments