“আমাকে বারবার ফাঁদে ফেলার চেষ্টা হয়েছে” – দেব-শুভশ্রী বিতর্কে রুক্মিণীর প্রতিক্রিয়া

Date: 2025-11-30
news-banner

ওপার বাংলার জনপ্রিয় নায়ক দেব এবং অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীয়ের অতীত সম্পর্ক নতুন করে আলোচনায় আসতেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসেন দেবের দীর্ঘদিনের সঙ্গী রুক্মিণী মৈত্র

 নীরব থাকার পর অবশেষে মুখ খুলে রুক্মিণী বলেন, “দেব-শুভশ্রীকে ঘিরে অনবরত আলোচনার মাধ্যমে আমাকে বারবার ফাঁদে ফেলার চেষ্টা করা হচ্ছিল।”


চলতি বছরের মাঝামাঝিতে মুক্তি পাওয়া ‘ধূমকেতু’ ছবির প্রচারণা, ট্রেলার লঞ্চ ও জনপ্রিয় গান-সহ দেব ও শুভশ্রীর একসঙ্গে উপস্থিতি পুরনো সম্পর্কের বিতর্ককে আবারও সোশ্যাল মিডিয়ায় তোলপাড় করে। এর জের ধরে নেটিজেনদের একাংশ বিদ্রূপ, সমালোচনা ও কটূক্তি করে রুক্মিণী ও শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তীকে নিশানা বানায়।


রুক্মিণী বলেন, “যা রটছে তার সবটাই ভিত্তিহীন। আমাকে বারবার একটা ট্র্যাপে ফেলার চেষ্টা হচ্ছে। আমি যদি সেখানে পা দিই, তাহলে বোকাটা কে হলো?” তিনি আরও জোর দেন, সামাজিক মাধ্যমে কোনো মন্তব্যের প্রভাব তার ব্যক্তিগত জীবন বা মানসিকতায় নেই।

Leave Your Comments