আবু জাফর বিশ্বাস, বরিশাল ব্যুরো:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল বিভাগের ২১ উপজেলায় একযোগে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদে নতুন পদায়ন করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে গত ২৬ নভেম্বর পদায়ন করা ইউএনওদের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ক্ষমতা প্রদান করা হয়। আজ ৩০ নভেম্বর তারা তাদের নতুন কর্মস্থলে যোগদান করছেন।
সূত্রে জানা গেছে, পদায়নের সঙ্গে সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের বিভিন্ন উপজেলায় বদলি করা হয়েছে। নির্বাচনের তত্ত্বাবধানে সহকারী রিটার্নিং অফিসার হিসেবে তারা দায়িত্ব পালন করবেন।
পদায়নকৃত ইউএনওদের মধ্যে বরিশাল সদরে মানজুরা মোশারফ, মুলাদী উপজেলায় গোলাম সরওয়ার, কাউখালীতে সাদ্দাম হোসেন, আমতলীতে মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী, বেতাগীতে আসাদুজ্জামান, তালতলীতে মোহাম্মদ জাহিদুল ইসলাম, বরগুনা সদরে মোহাম্মদ সিফাত বিন সাদেক, মনপুরায় আবু মুসা, দৌলতখানে আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী, তজুমদ্দিনে রেজাউল ইসলাম, চরফ্যাশনে লোকমান হোসেন, বোরহানউদ্দিনে মনোরঞ্জন বর্মন, পটুয়াখালী সদরে রওজাতান জান্নাত, মির্জাগঞ্জে মালিহা খানম, রাঙ্গাবালীতে নাহিদ ভূঁইয়া, দুমকিতে ফরিদা সুলতানা, বাউফলে সালেহ আহমেদ, দশমিনায় সাইফুল ইসলাম, ঝালকাঠি সদরে সেগুপ্তা মেহনাজ, নলছিটিতে জোবায়ের হাবিব এবং কাঠালিয়ায় মকবুল হোসেন নিয়োগ পেয়েছেন।