আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টে পদার্থবিজ্ঞান বিভাগের সেমিফাইনাল নিশ্চিত

Date: 2025-11-30
news-banner

সাতক্ষীরা সরকারি কলেজ প্রতিনিধি: সাতক্ষীরা সরকারি কলেজে অনুষ্ঠিত আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের তৃতীয় ম্যাচে পদার্থবিজ্ঞান বিভাগ ৩–২ গোলে ইতিহাস বিভাগকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে

রবিবার (৩০ নভেম্বর) সকাল ৯:৩০ মিনিটে খেলার শুভ উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম। খেলার প্রথমার্ধে ইতিহাস বিভাগ ২–১ গোলে এগিয়েছিল, তবে দ্বিতীয়ার্ধে পদার্থবিজ্ঞান বিভাগ সমতা ফেরায়। শেষ মুহূর্তে সাকিব হোসেনের হেড গোলে দল ৩–২ ব্যবধানে জয় নিশ্চিত করে

পদার্থবিজ্ঞান বিভাগের খেলোয়াড়দের মধ্যে সাকিব হোসেন ২টি ও আসাদুল ইসলাম ১টি গোল করেন। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন সাকিব হোসেন, যিনি দলের প্রয়োজনীয় মুহূর্তে দুটি গুরুত্বপূর্ণ গোল এবং নৈপুণ্যপূর্ণ খেলা উপহার দিয়েছেন।

সেমিফাইনালে পদার্থবিজ্ঞান বিভাগের প্রতিপক্ষ হবে ব্যবস্থাপনা বিভাগ, খেলা অনুষ্ঠিত হবে ১ ডিসেম্বর। কোয়ার্টার ফাইনাল চলাকালীন মাঠে উপস্থিত ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত প্রধান মোঃ আশরাফুজ্জামান, সহকারী অধ্যাপক মনিরুল ইসলাম, প্রভাষক নিত্যানন্দ কুমার ও প্রদর্শক জি. এম. আল আমীন

টুর্নামেন্টকে ঘিরে কলেজ মাঠে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি এবং উৎসবমুখর পরিবেশ খেলায় এক বিশেষ আনন্দ ও উত্তেজনা যোগ করেছে।

Leave Your Comments