খুলনায় আদালত চত্বরে হত্যা, যা বলছেন প্রত্যক্ষদর্শীরা

Date: 2025-11-30
news-banner

খুলনা আদালত চত্বরে দুজন গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। আজ রোববার দুপুর সোয়া ১২টার দিকে আদালত ও সার্কিট হাউজের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটেছে।


সরেজমিন গিয়ে দেখা যায়, রাস্তার ওপর গুলির খোসা ও রক্তের দাগ লেগে আছে। নিহত দুইজন হলেন, হাসিব ও রাজন। হাসিবের ভাই জানান, তার ভাই একটি মালায় হাজিরা দিতে আদালতে গিয়েছিলেন।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জামিনে থাকা দুজন আসামি আদালতে হাজিরা দিয়ে আদালত ফটকের সামনে মোটরসাইকেল রেখে চা পান করতে দাঁড়িয়েছিলেন। এ সময় চার থেকে পাঁচজন দুর্বৃত্ত হেঁটে এসে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।


গুলিবিদ্ধ হয়ে তারা দুজন মাটিতে পড়ে গেলে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে তাদের। দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় আহত দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তাদের মৃত ঘোষণা করা হয়।

Leave Your Comments