অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সী শিশু–কিশোরদের জন্য জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর ব্যবহার নিষিদ্ধ করা হচ্ছে। আগামী ১০ ডিসেম্বর থেকে এই নীতি কার্যকর হবে বলে দেশটির সরকার ঘোষণা করেছে।
সরকার বলছে, সোশ্যাল মিডিয়া শিশুদের মানসিক স্বাস্থ্য, নিরাপত্তা, পরিচয় গোপনীয়তা এবং শিক্ষাজীবনের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে সাইবার বুলিং, অনলাইন আসক্তি এবং ক্ষতিকর কনটেন্টের ঝুঁকি থেকে তাদের রক্ষা করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নীতিমালা অনুযায়ী—
🔸 ১৬ বছরের কম বয়সীরা ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, স্ন্যাপচ্যাটসহ কোনো সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলতে বা ব্যবহার করতে পারবে না।
🔸 ব্যবহার করতে চাইলে বয়স যাচাই ও অভিভাবকের অনুমতি বাধ্যতামূলক।
🔸 আইন লঙ্ঘন করলে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ও জরিমানা করা হবে।
অস্ট্রেলিয়ান সরকার আশা করছে, এই নীতি শিশুদের মানসিক সুস্থতা ও নিরাপদ অনলাইন ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।