ইসরায়েলের বিচার দাবিতে ইউরোপজুড়ে ব্যাপক বিক্ষোভ

Date: 2025-11-30
news-banner

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ইউরোপের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। শনিবার (২৯ নভেম্বর) 'আন্তর্জাতিক সংহতি দিবস' উপলক্ষ্যে আয়োজিত এ বিক্ষোভে তারা গণহত্যার দায়ে ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনা ও ফিলিস্তিনিদের সুরক্ষার দাবি জানান।


ইতালির রোমে বিক্ষোভে অংশ নেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ এবং জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রানসেস্কা আলবানিজ। মিলান, নেপলস ও ফ্লোরেন্সেও একই দিনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।


ফ্রান্সের প্যারিসে প্রায় ৫০ হাজার মানুষ মিছিল করেন। সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের অফিসের সামনে মোমবাতি জ্বালিয়ে বিক্ষোভ পালিত হয়। লিসবনে প্রায় ২০ হাজার মানুষ মানববন্ধনে অংশ নেন। তারা স্থায়ী যুদ্ধবিরতি, মানবিক সহায়তার অবাধ প্রবেশ, গণহত্যার আন্তর্জাতিক তদন্ত এবং অস্ত্র বিক্রি বন্ধের দাবিও করেন।


সূত্র: আল জাজিরা

Leave Your Comments