জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি স্থগিত

Date: 2025-12-01
news-banner

জবি প্রতিনিধি : স্বর্ণময় সুর


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শীতকালীন ছুটি স্থগিত ঘোষণা করা হয়েছে। রোববার (৩০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা, জকসু নির্বাচন এবং সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ (ভূমিকম্প)– এসব কারণে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম ব্যাহত হওয়ায় চলতি বছরের শীতকালীন ছুটি স্থগিত করা হলো। 


এ বিষয়ে পরবর্তী অ্যাকাডেমিক কাউন্সিলে আলোচনা সাপেক্ষে নতুন তারিখ নির্ধারণ করা হবে।

এছাড়া বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, স্থগিত শীতকালীন ছুটি পরবর্তীতে পুনরায় প্রদান করা হবে।


উল্লেখ্য, ২৮ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত শীতকালীন ছুটি ঘোষিত ছিল।

Leave Your Comments