জনগনই মাকসুদ চেয়ারম্যানের শক্তি নারগিছ মাকসুদ

Date: 2025-12-01
news-banner

নারায়ণগঞ্জ প্রতিনিধি:


নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেনের সহধর্মিনী নারগিছ মাকসুদ বলেছেন, বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেন আগামি জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। জনপ্রতিনিধি থাকাকালীন তিনি বন্দর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যাপক উন্নয়ন করেছেন, যা এলাকাবাসীর কাছে সুপরিচিত।


তিনি আরও বলেন, “বন্দরের সন্তান হিসেবে আপনারা দলমত নির্বিশেষে আপনার এলাকার চেয়ারম্যানকে নির্বাচিত করবেন—কারণ জনগণই মাকসুদ চেয়ারম্যানের শক্তি।”

রবিবার (৩০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী মাকসুদ হোসেনের পক্ষে দড়ি সোনাকান্দা এলাকায় ভোটারদের উদ্দেশ্যে তিনি এ বক্তব্য দেন।


এ সময় উপস্থিত ছিলেন দড়ি সোনাকান্দা তিন গম্বুজ জামে মসজিদ ও পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী মোঃ নূর হোসেন, পঞ্চায়েত কমিটির ডাঃ মাহবুব আলম, আবুল হোসেন, মোঃ রহমান, মজিবুর রহমান, মনির হোসেন, আব্দুর রহমান, রফিকুল ইসলামসহ স্থানীয় মুসল্লী ও সমর্থকবৃন্দ।

Leave Your Comments