গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতার দলীয় পদ থেকে পদত্যাগ

Date: 2025-12-01
news-banner

মুকসুদপুর প্রতিনিধি:


গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ সজীব মিয়া (সজীব শেখ) দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

লিখিত বক্তব্যে সজীব শেখ বলেন,


“আমি সজীব শেখ, পিতা—মৃত মোঃ সামচু শেখ। আমি ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলাম। বর্তমান সময়ে দলীয় বিভিন্ন কর্মকাণ্ড আমার নীতি ও আদর্শের সাথে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় আজ থেকে স্বেচ্ছায় আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ-পদবী থেকে পদত্যাগ করছি।”

তিনি আরও বলেন,


“আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না। দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার অঙ্গীকার করছি।”

Leave Your Comments