নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের বন্দর থানার পুলিশ ৩৪ পুড়িয়া হেরোইন ও ১২ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি বাবু (২৮)কে গ্রেপ্তার করেছে। ধৃত বাবু বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের একরামপুর ইস্পাহানী এলাকার কুখ্যাত মাদক সম্রাট হাবিবুর রহমান ওরফে হবি মিয়ার ছেলে।
বন্দর থানার উপ-পরিদর্শক মোঃ ইদ্রিস আলীর নেতৃত্বে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং রোববার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, রোববার সকালেই একরামপুর ইস্পাহানী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত বাবু ও তার পরিবার দীর্ঘ দিন ধরে ওই এলাকায় ইয়াবা, হেরোইন ও গাঁজা বিক্রি করে আসছিল।