স্বাধীনতার জয়যাত্রা: মুক্তিযুদ্ধের স্মরণে বরিশাল

Date: 2025-12-01
news-banner

আবু জাফর বিশ্বাস, বরিশাল ব্যুরো:


মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে বরিশাল বিভাগের অবদান অনন্য। ১৯৭১ সালে ৯নং সেক্টরের অধীনে মেজর এমএ জলিলের নেতৃত্বে বরিশাল জেলা ও আশেপাশের বিভিন্ন এলাকা মুক্তিযোদ্ধাদের হাতে পাকিস্তানি হানাদার বাহিনী থেকে মুক্ত হয়। বরিশাল শহর হানাদারদের কবল থেকে মুক্ত হলেও, গৌরনদী সর্বশেষ ২২ ডিসেম্বর মুক্তি পায়।


মুক্তিযুদ্ধের প্রস্তুতিতে নুরুল ইসলাম মঞ্জুরের বাড়িতে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সরকারের সহায়তায় মুক্তিযোদ্ধাদের অস্ত্র সরবরাহ ও প্রশিক্ষণ দেওয়া হয়। ১৯৭১ সালের এপ্রিল থেকে বরিশাল শহর ও আশেপাশের গ্রামে পাকিস্তানি বাহিনী প্রথম হামলা চালায়, এতে অসংখ্য নিরীহ মানুষ নিহত হয় এবং নারী-পুরুষদের ওপর নৃশংস নির্যাতন চালানো হয়।


বরিশালে সম্মুখ যুদ্ধে গৌরনদী, আগৈলঝাড়া, পয়সারহাট ও কোটালীপাড়া অঞ্চলে মুক্তিযোদ্ধাদের ত্যাগ বিশেষভাবে উল্লেখযোগ্য। বরিশালের ৩৭টি গণকবর এই বর্বরতার সাক্ষী। তবে শহীদ ও আহত মুক্তিযোদ্ধাদের অনেকেই এখনও সরকারি স্বীকৃতির অপেক্ষায় রয়েছেন।


মুক্তিযোদ্ধারা বলেন, বহু বীরত্বপূর্ণ অবদানকারী মুক্তিযোদ্ধার নাম তালিকাভুক্ত হয়নি। দেশের স্বাধীনতার জন্য তাদের আত্মত্যাগ চিরস্মরণীয় এবং পরবর্তী প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে উদ্বুদ্ধ করছে।

Leave Your Comments