দুর্গাপুরে সোমেশ্বরী নদী থেকে বালু চুরি, দুজনের ৭ দিনের কারাদণ্ড

Date: 2025-12-01
news-banner

দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণার দুর্গাপুর পৌর শহরের শ্মশানঘাট এলাকায় সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুজনকে আটক করে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান এ অভিযান পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শাফায়েত (২১) ও শফিকুল (১৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরেই সোমেশ্বরী নদী থেকে ধারাবাহিকভাবে বালু চুরির অভিযোগ পাওয়া যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় শ্মশানঘাট এলাকায় অভিযান চালানো হয়। এসময় নদী থেকে উত্তোলন করা বালু ইজিবাইকে লোডের প্রস্তুত অবস্থায় দুজনকে হাতেনাতে আটক করা হয়।

পরে তারা অপরাধ স্বীকার করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪(খ) ধারার লঙ্ঘনের দায়ে ১৫(১) ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে ৭ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযান সম্পর্কে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে বালু চুরি রোধে অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে আরও কঠোর অবস্থানে যাবে উপজেলা প্রশাসন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave Your Comments