খালেদা জিয়ার পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন তারেক: মির্জা ফখরুল

Date: 2025-12-02
news-banner

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে বিদেশে নেওয়ার উপযোগী পরিস্থিতি কতটা আছে—তার ভিত্তিতেই দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন তার ছেলে ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শিগগিরই তিনি দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর নয়া পল্টনের একটি কমিউনিটি সেন্টারে খালেদা জিয়ার সুস্থতা কামনায় যুবদল আয়োজিত দোয়া মাহফিলে তিনি এই কথা বলেন।

দোয়া মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, “অনেক সংকট ও উৎকণ্ঠার মধ্যেও আমরা খালেদা জিয়ার চিকিৎসায় আলোর রেখা দেখতে পাচ্ছি; তিনি চিকিৎসা নিতে পারছেন।”

তিনি আরও বলেন, “মিথ্যা মামলায় তাকে কারাগারে পাঠিয়েছে আওয়ামী লীগ সরকার। সঠিক সময়ে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করলে আজকের অবস্থা হতো না।”

Leave Your Comments