পিএসএলের জন্য ডু প্লেসির পর আরও এক তারকার আইপিএল ছাড়ার ঘোষণা

Date: 2025-12-02
news-banner

দক্ষিণ আফ্রিকার ফ্যাফ ডু প্লেসির পর এবার আরও এক তারকা ক্রিকেটার আইপিএল ছাড়ার ঘোষণা দিলেন। ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার মইন আলি জানিয়ে দিয়েছেন, তিনি খেলবেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আগামী মৌসুমে। ফলে নিশ্চিত হলো আইপিএল ২০২৬–এ আর দেখা যাবে না তাকে

৩৮ বছর বয়সী মইন আলি এর আগে ২০১৮ সাল থেকে টানা প্রতিটি আইপিএল মৌসুমে খেলেছেন। আইপিএলে তিনি প্রতিনিধিত্ব করেছেন—
রোয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে। ৭৩ ম্যাচে করেছেন ১১৬৭ রান ও নিয়েছেন ৪১ উইকেট। গত মৌসুমে তিনি ছিলেন কেকেআর স্কোয়াডে, তবে খেলেছেন মাত্র ৬ ম্যাচ। পারফরম্যান্সের ধারাবাহিকতা না থাকায় মিনি-নিলামের আগে তাকে ছেড়ে দেয় ফ্রাঞ্চাইজি।

পিএসএলে এর আগে তিনি মুলতান সুলতানসের হয়ে খেলেছেন একটি মৌসুমে ৯ ম্যাচ। এবার আবার অংশগ্রহণ করতে যাচ্ছেন, যা আয়োজকদের মতে লিগকে আরও শক্তিশালী করবে

ফ্যাফ ডু প্লেসির পর মইন আলির সিদ্ধান্তকে অনেকে দেখছেন পিএসএলের প্রতি বিদেশি তারকাদের আগ্রহ বাড়ার ইঙ্গিত হিসেবে। আসন্ন মৌসুমে আরও বড় তারকা যোগ দিতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।

Leave Your Comments