নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর বিজয়নগর পানির ট্যাংক এলাকা থেকে হাজী মো. সেলিম (৩৫) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। গত ১৩ আগস্ট ২০২৫, বুধবার বিকাল ৬টার দিকে তিনি হারিয়ে যান বলে পরিবার সূত্রে জানা গেছে।
নিখোঁজ সেলিমের স্থায়ী ঠিকানা ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আটকাহনিয়া, দক্ষিণ বালুখন্ড। বর্তমানে তিনি পল্টনের ৫১/৩, জাহান টাওয়ার, পুরান পল্টন লেনে বসবাস করছিলেন।
নিখোঁজ হওয়ার সময় তার গায়ে ছিল সাদা রঙের পোলো টি-শার্ট, লাল রঙের ট্রাউজার এবং পায়ে ছিল কেডস। তার উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং গায়ের রং শ্যামলা। পরিবার জানিয়েছে, তিনি অত্যন্ত সহজ-সরল স্বভাবের এবং ভালোভাবে জিজ্ঞেস করলে নিজের নাম-ঠিকানা বলতে পারেন।
পরিবারের সদস্যরা জানিয়েছেন— তিনি দুনিয়ার জটিলতা বুঝেন না, সৎ ও নিরীহ একজন মানুষ। তাই দ্রুত তাকে খুঁজে পাওয়ার জন্য তারা সবার সহযোগিতা কামনা করছেন।
কোনো সহৃদয়বান ব্যক্তি যদি তাকে দেখে থাকেন বা কোনো তথ্য জেনে থাকেন, তবে নিকটস্থ থানায় জানানো অথবা নিচের যে কোনো নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে—
📞 01630234538
📞 01922342079
📞 01632977106
📞 01965637166
পরিবার এবং স্বজনরা তার দ্রুত সন্ধান প্রত্যাশা করছেন।