স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেনের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা সংস্কার কার্যক্রম শুরু

Date: 2025-12-03
news-banner

নারায়ণগঞ্জ, প্রতিনিধিঃ


নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেন তাঁর ব্যক্তিগত অর্থায়নে এলাকায় রাস্তা সংস্কার কাজের উদ্যোগ নিয়েছেন। স্থানীয় ভোগান্তি কমাতে হাই সাহেবের মোড় থেকে নবীগঞ্জ বাসস্ট্যান্ড পর্যন্ত সড়ক মেরামতের কাজ শুরু হয় আজ।

সংস্কার কার্যক্রমের উদ্বোধন করেন মাকসুদ হোসেনের সহধর্মিণী ও বিশিষ্ট সমাজসেবিকা নার্গিস মাকসুদ। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, এলাকার বাসিন্দা এবং সমর্থকরা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি জরাজীর্ণ অবস্থায় ছিল এবং সংস্কারের অভাবে যাতায়াতে সমস্যায় পড়তে হচ্ছিল। ব্যক্তিগত অর্থায়নে এ ধরনের উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছেন।

এদিকে, প্রার্থী মাকসুদ হোসেন বলেন, এলাকার উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই তিনি এ কাজ শুরু করেছেন এবং ভবিষ্যতে আরও উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

Leave Your Comments