বাগবাটিতে ডেভিড খানের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

Date: 2025-12-03
news-banner

মুকুল হোসেন সিরাজগঞ্জ 

সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের বাগবাটি হাটে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে মোঃ মাহফুজুর রহমান ডেভিড খানের নেতৃত্বে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক চেয়ারম্যান ফরিদ উদ্দিন আক্তার লেবু। মোঃ আবু মুসা তালুকদারের সঞ্চালনায় দোয়া মাহফিল পূর্ববর্তী আলোচনায় বক্তব্য রাখেন—
আল আমিন চৌধুরী, সহ-সভাপতি বাগবাটি ইউনিয়ন বিএনপি;
মোঃ মোস্তাফিজুর রহমান মিলন মাস্টার;
আব্দুল মোমিন মেম্বার;
রফিকুল ইসলাম মেম্বার;
মোঃ সফিকুল ইসলাম লালচান, সভাপতি বাগবাটি ইউনিয়ন শ্রমিক দল;
মোঃ মোজাম খন্দকার, সাধারণ সম্পাদক বাগবাটি ইউনিয়ন শ্রমিক দল;
ডাঃ মোঃ আব্দুস সাত্তার, পানিয়াবাড়ি;
তানভীর রানা রাব্বি, সভাপতি বাগবাটি ইউনিয়ন ছাত্রদল;
মোঃ আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক বাগবাটি ইউনিয়ন ছাত্রদল।
মোঃ ফরিদ সেখ, বাগবাটি,

বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু ও জাতীয় রাজনীতিতে তার অবদান স্মরণ করে দোয়া পরিচালনার আহ্বান জানান।

এসময় বাগবাটি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Leave Your Comments