‎আইআরআই প্রতিনিধি দলের সাথে সংলাপে এবি পার্টি

Date: 2025-12-03
news-banner

নিজস্ব প্রতিবেদক :

‎“আইআরআই জরিপে এবি পার্টির উল্লেখযোগ্য অগ্রগতির স্বীকৃতি” ইন্টারন্যাশনাল রিপাবলিক ইন্সটিটিউট (IRI) সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি জাতীয় জরিপ প্রকাশ করেছে। সেই জরিপে এবি পার্টির উল্লেখযোগ্য অগ্রগতি ও জনপ্রিয়তার বৃদ্ধির বিষয়টি উঠে আসার পর আজ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আইআরআই-এর প্রতিনিধি দলের সাথে এক সংলাপ অনুষ্ঠিত হয়।

‎আইআরআই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সার্ভে রিসার্চ সেন্টারের সিনিয়র ডিরেক্টর সোনিয়া গ্লকেল, রিজিয়নাল ডিরেক্টর স্টিভ চিমা এবং পরামর্শক আমিতাভ ঘোষ।

‎সংলাপে আইআরআই প্রতিনিধি দল তাদের সাম্প্রতিক “ন্যাশনাল সার্ভে অব বাংলাদেশ” প্রতিবেদন উপস্থাপন করেন এবং এবি পার্টি সংশ্লিষ্ট গ্রাফ, সূচক ও পরিসংখ্যান নিয়ে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন।
‎জরিপে উঠে আসে এবি পার্টিকে চেনেন: ৮৪% এবং  সমর্থন করেন: ২১% আইআরআই প্রতিনিধি দল এবি পার্টির ধারাবাহিক বৃদ্ধি ও জনগণের মাঝে দ্রুত পরিচিতি অর্জনের বিষয়টি প্রশংসা করে।

‎এবি পার্টির পক্ষ থেকে সংলাপে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব ও আন্তর্জাতিকবিষয়ক বিভাগের প্রধান ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, ব্যারিস্টার সানী আবদুল হক এবং শ্যাডো কমিটির সদস্য ইমরান মাহমুদ।

‎সংলাপ শেষে এবি পার্টির পক্ষ থেকে আইআরআই প্রতিনিধি দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং ভবিষ্যতে গবেষণা ও রাজনৈতিক উন্নয়ন বিষয়ক সহযোগিতা আরও জোরদার করার আশা ব্যক্ত করা হয়।

Leave Your Comments