রাজধানীর কদমতলী থেকে বিদেশি পিস্তল ও হেরোইন উদ্ধার

Date: 2025-12-04
news-banner

ফরহাদ হোসেন মুরাদ:

‎রাজধানীর কদমতলী থানাধীন আলমবাগ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।
‎গতকাল সোমবার (০২ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে র‌্যাব-১০ এর সিপিসি-১ কোম্পানীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।

‎র‌্যাব জানায়, কদমতলী থানার আলমবাগ অনির্বাণ ক্লাব রোডের একটি বাড়ির পাশে পরিত্যক্ত অবস্থায় এসব অবৈধ অস্ত্র ও মাদক পাওয়া যায়। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে— একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি এবং ১০২ গ্রাম হেরোইন।

‎র‌্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, রাষ্ট্রীয় নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এবং নাশকতা প্রতিরোধে র‌্যাব ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

‎উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Leave Your Comments