সিরাজগঞ্জ ১ কাজিপুর ও (সদর) আংশিক আসনের বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজা

Date: 2025-12-04
news-banner

মুকুল হোসেন 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেক জল্পনা কল্পনা অবসান পেরিয়ে আজ ৪ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার বিএনপির মহাসচিব মির্জা  ফখরুল ইসলাম আলমগীর 
আসন বিন্যাশের মাধ্যমে কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি 
জনাব সেলিম রেজাকে মনোনীত করা হয়। 
এবং মনোনীত করার পরেই 
তিনি তার ফেজবুক পেইজে 
তার বক্তব্যে দেন। 
আমাদের গণতন্ত্রের মা আমাদের মা সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ তা'আলা আমাদের প্রিয় নেত্রীকে দ্রুত সুস্থতা দান করুন, আমীন।

মহান আল্লাহ তা'আলার দরবারে কৃতজ্ঞতা ও শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। 

প্রিয় সিরাজগঞ্জ ১ (কাজিপুর ও সদর মেছড়া ছোনগাছা বাগবাটি রতনকান্দি) জাতীয় সংসদ নির্বাচনী এলাকার সকল জনগণ ও ভোটারবৃন্দ, সকল মা ভাই বোন বন্ধুরা, আমার দল বিএনপির তৃণমূল নেতাকর্মী সমর্থক, উপজেলা বিএনপির সকল নেতৃবৃন্দ আপনাদের সবার প্রতি রইলো আমার ছালাম, আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বী ভাই-বনদের প্রতি রইলো আমার গভীর শ্রদ্ধা ও ভালবাসা। 

আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি আমার নেতা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমার বাবা কাজিপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি মরহুম আফজাল হোসেন সরকারের প্রতি। তাদের রুহের মাগফেরাত কামনা করি। আল্লাহ তা'আলা উনাদের জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন, আমীন। 

শ্রদ্ধাভরে কৃতজ্ঞতা জ্ঞাপন করি গণতন্ত্রের মা আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। উনার শারীরিক সুস্থতা কামনা করি। কৃতজ্ঞতা জ্ঞাপন করি তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের প্রতি। আরও কৃতজ্ঞতা জানাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্যার, আমাদের নেতা আমাদের রাজনৈতিক পারিবারিক অভিভাবক ইকবাল হাসান মাহমুদ টুকু চাচা, স্থায়ী কমিটির অন্যান্য সদস্যসহ দলের নীতিনির্ধারণী পর্যায়ের সকল নেতৃবৃন্দের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করি। 

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে আমাকে মনোনয়ন দেওয়ার জন্য আপনাদের সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাই। সেইসাথে বিএনপি মনোনীত দলীয় প্রার্থী হিসেবে আপনারা আমার প্রতি যে আস্থা রেখেছেন আপনাদের সকলের সহযোগিতায় আপনাদের আস্থা বিশ্বাসের মর্যাদা যেন দিতে পারি, আপনাদের মুখ যেন উজ্জ্বল করতে পারি সেজন্য দোয়া চাই। 

আশা রখি  সিরাজগঞ্জ ১ এর জনসাধারণ ও ভোটার বৃন্দ আমার পাশে থাকবেন এবং আপনাদের সমর্থন নিয়ে সংসদ সদস্য পদে জয়লাভ করে প্রথমবারের মতো এই আসন প্রিয় দল বিএনপিকে উপহার দিবো ইন শা আল্লাহ।

আমার সকল নেতাকর্মীদের প্রতি আহবান কেউ কোনো প্রকার আনন্দমিছিল অথবা মিষ্টি বিতরণ না করার জন্য নির্দেশ করা হলো।

Leave Your Comments