রাজউকের ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ৭ প্রতিষ্ঠানে সিলগালা সহ অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় ১৪ কপোত কপোতীকে শ্রীঘরে

Date: 2025-12-04
news-banner

শাহ্ আলমঃ

আজ ০৪/১২/২০২৫ ইং তারিখে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর জোন-৪/২ এর আওতাধীন এলাকা গুলশানে আবাসিক এলাকায় - বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো: লিটন সরকার, অথরাইজড অফিসার- জোন-৪/২ , সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকগণ এবং গুলশান সোসাইটির কর্মকর্তাদের উপস্থিতিতে জোন-৪/২, আবাসিক প্লটে অবৈধভাবে অ-আবাসিক/বাণিজ্যিক ব্যবহার করায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে সিলগালাকৃত রেষ্টুরেন্ট ও সেলুন/ স্পা সপন্টার গুলো-


১! নাইস সেলুন, প্লট- ৭/এ, রোড-৪১,গুলশান এ অবৈধ স্পা ও সেলুন পরিচালনা করায় তা সীলগালা করে বন্ধ করা হয় এবং ১ জন মহিলা ও ৩ জন পুরুষ কে থানায় সোপর্দ করা হয়।

২। উডেন নাইদ ফার্নিচার  প্লট- ৭/এ, রোড-৪১,গুলশান এ অবৈধ ভাবে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করায় তা সীলগালা করে বন্ধ করা হয়।


৩। হোটেল আমারি, প্লট- ৪৭, রোড-৪১, গুলশানে আবাসিক ভবনে বানিজ্যিক কার্যক্রম পরিচালনা করায় এবং ভবন ব্যত্যয় করায় হোটেল টি সীলগালা করে বন্ধ করা হয়। তবে হোটেলে বিদেশী গেস্ট অবস্থান করায় তাদের কে অন্যত্র ব্যবস্থা করার জন্য শুধুমাত্র সেই সব রুম রবিবার পর্যন্ত সময়  দিয়ে অঙ্গীকারনামা নেওয়া হয়। 
৪। হোটেল লেক শোর, প্লট- ৪৬ রোড-৪১, গুলশানে আবাসিক ভবনে বানিজ্যিক কার্যক্রম পরিচালনা করায় হোটেল কর্তৃপক্ষ মহামান্য হাইকোর্টের রীট পিটিশন - ৬০৩/২০১৫ এর মাধ্যমে উক্ত প্লটে স্থিতি অবস্থা থাকায় কোন কার্যক্রম গ্রহণ করা যায় নি।


৫। রতনপুর ক্যাসেল, প্লট- ৯১/বি, রোড-২৪,গুলশান এ অবস্থিত ৬ তলা ভবনের ৪ টি ফ্লোরে অবৈধ স্পা ও সেলুন পরিচালনা করায় তা সীলগালা করে বন্ধ করা হয় এবং ০৮ জন মহিলা ও ০২ জন পুরুষ কে থানায় সোপর্দ করা সহ বিভিন্ন স্পা সেন্টারে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় পুরুষ মহিলা সহ সর্বমোট ১৪ জনকে কারাগারে পাঠানো হয়।


উক্ত ভ্রাম্যমাণ পরিচালনায় সহযোগীতা করেন গুলশান থানার পুলিশ।

Leave Your Comments