নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামানের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক পদে দায়িত্ব পেয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।
৩ রা ডিসেম্বর বুধবার সন্ধায় এই আসনের বিএনপির প্রার্থী মাসুদুজ্জামান নিজেই এই দায়িত্ব দেন তাকে। এর আগে নগরীর বরফকল এলাকায় অবস্থিত প্রধান নির্বাচনী কাযালয়ে মাসুদুজ্জামান নির্বাচন পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে ডাকেন মহানগর বিএনপি, সদর ও বন্দরের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে। সেই সভায় সকলের উপস্থিতি এবং সর্বসম্মতিক্রমে মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুকে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক হিসেবে ঘোষণা দেন বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান।
এবিষয়ে মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে সর্বোচ্চ ভোটে বিজয়ী করে তারেক রহমানকে উপহার দিতে আমি প্রতিজ্ঞাবদ্ধ। এই দায়িত্ব আমার এই প্রতিজ্ঞা পালনে অগ্রনী ভুমিকা পালন করবে। আমি এই আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীর সহযোগিতায় নির্বাচন পরিচালনা কমিটির আহবায়কের দায়িত্ব পালন করবো।।