রেকর্ড ভেঙে আইসিসির মাসসেরা দৌড়ে তাইজুল ইসলাম

Date: 2025-12-05
news-banner

আইসিসির নভেম্বর মাসের সেরা খেলোয়াড় দৌড়ে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি স্পিনার তাইজুল ইসলাম। তার সঙ্গে মাসসেরা হওয়ার দৌড়ে আরও আছেন সাউথ আফ্রিকার সাইমন হার্মার ও পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজ।

শুক্রবার (৫ ডিসেম্বর) আইসিসির অফিসিয়াল সাইটে এ তথ্য জানানো হয়।

মিরপুর টেস্টে সাকিব আল হাসানকে ছাড়িয়ে সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বেশি উইকেটের মালিক হয়েছেন তাইজুল ইসলাম। রঙ্গনা হেরাথের সঙ্গে যৌথভাবে টেস্টে দ্রুততম ২৫০ উইকেট নেয়ার বিশ্ব রেকর্ডও গড়েছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টেস্টেই দুর্দান্ত বোলিং করে জিতেছেন সিরিজসেরার পুরস্কার।

এদিকে, মেয়েদের ক্রিকেটে সেরা হওয়ার তালিকায় আছেন ভারতের শেফালি ভার্মা, সংযুক্ত আরব আমিরাতের ইশা ওজা এবং থাইল্যান্ডের থিপাচা পুথাওয়াং।

Leave Your Comments