পেন্টাগনের বিরুদ্ধে মামলা করলো নিউ ইয়র্ক টাইমস

Date: 2025-12-05
news-banner

মার্কিন প্রতিরক্ষা অধিদফতর পেন্টাগনের বিরুদ্ধে মামলা করেছে নিউ ইয়র্ক টাইমস। পাশাপাশি মামলা করা হয়েছে যুদ্ধমন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধেও।

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন নির্ধারিত নীতিমালায় সাংবাদিকদের সাংবিধানিক অধিকার লঙ্ঘনের অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে মার্কিন গণমাধ্যমটি।

গত অক্টোবর মাসে গণমাধ্যমের ওপর একটি নিষেধাজ্ঞা কার্যকর করে ট্রাম্প প্রশাসন। নিষেধাজ্ঞা অনুযায়ী সাংবাদিকদের 'নিরাপত্তা ঝুঁকি' তকমা দিয়ে যেকোনো গোপন তথ্য সংগ্রহের ক্ষেত্রে প্রেস ব্যাজ বাতিল করার ঘোষণা দেয় ওয়াশিংটন। নতুন এই অযাচিত নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে ওয়াশিংটন পোস্ট, ফক্স নিউজ, রয়টার্সসহ কমপক্ষে ৩০টি আন্তর্জাতিক গণমাধ্যম।

Leave Your Comments