ফেব্রুয়ারিতে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি: রিজভী

Date: 2025-12-05
news-banner

দেশে বড় ধরনের সংকট না হলে সরকার নির্ধারিত ফেব্রুয়ারি মাসের রমজানের আগে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বিএনপি সেই নির্বাচনে অংশ নেয়ার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার জুম্মার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন রিজভী।

বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান দেশের আসার বিষয়ে তিনি বলেন,এ দেশের গণ মানুষের নেতা তারেক রহমান, আজকে তার মায়ের গুরুতর অসুস্থতা এবং সবকিছু বিবেচনা করে তিনি উপযুক্ত সময়ে দেশে আসবেন। 

এর আগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদ জিয়ার সুস্থতা কামনা করে কুড়িগ্রাম শহরের সর্দর পাড়া জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও মাদরাসায় সদকায় জারিয়া হিসেবে তিনটি ছাগল বিতরণ করা হয়।

এসময় কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাসিবুর রহমান হাসিব, শফিকুল ইসলাম বেবু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেলসহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave Your Comments