নেত্রকোনা জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে বিজয়ী সুরমী আক্তার সুমি

Date: 2022-10-17
news-banner



মো:নুর আলম,দূর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনা জেলা পরিষদ নির্বাচনে ১ নং ওয়ার্ড - দুর্গাপুর উপজেলায় সদস্য পদে বিজয়ী হয়েছেন সুরমী আক্তার সুমি। 

তিনি অটোরিকশা প্রতীক নিয়ে ৫৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জুয়েল মিয়া টিউবওয়েল প্রতীক নিয়ে ৪৪ ভোট,  আনোয়ারা বেগম তালা প্রতীক নিয়ে ৪ ভোট, আব্দুল করিম হাতি প্রতীক নিয়ে ২ ভোট পেয়েছেন।

সোমবার দুপুরে এ ফলাফল ঘোষণা করেন জেলা পরিষদ নির্বাচন ১ নং ওয়ার্ডের প্রিসাইডিং অফিসার শিমু দাস।

সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলা পরিষদ হলরুমে চলে এ নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচনে উপজেলা পরিষদের জনপ্রতিনিধি ,  ১টি পৌরসভার ও ৭টি ইউনিয়নের জনপ্রতিনিধিরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ১০৭ ভোটের মধ্যে ১০৫টি ভোট কাস্টিং হয়।

Leave Your Comments