ঠাকুরগাঁওয়ে জেলা পরিষদের ভোট অনুষ্ঠিত।

Date: 2022-10-17
news-banner



 অভিশেখ চন্দ্র রায়,  ঠাকুরগাঁও জেলা  প্রতিনিধিঃ 

সারাদেশের ন্যায় ঠাকুরগাঁও জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ১৭ অক্টোবর সোমবার সুষ্ঠুভাবে জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়। 
এ ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হলেন যারাঃ ঠাকুরগাঁও সদর উপজেলায় সমির দত্ত,  বালিয়াডাঙ্গী  উপজেলায় শফিকুল ইসলাম, হরিপুর উপজেলায়, আনিসুজ্জামন শান্ত, রাণীশংকৈল উপজেলায় স্বপন ও পীরগঞ্জ উপজেলায়  মোস্তরাাফিজুর রহমান এবং মহিলা সদস্য পদে রিপা ও
আফসানা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রানীশংকৈল উপজেলা পরিষদ হল রুমে প্রশাসনের কড়া নিরাপত্তায় সকাল ৯ টা থেকে শুরু হয়ে বিরতিহীন ভাবে ভোট চলে দুপুর ২ টা পর্যন্ত। রানীশংকৈল  ৪ নংওয়ার্ডে ভোটার সংখ্যা ১২০ জন।রানীশংকৈল উপজেলায় ৪নং ওয়ার্ড  থেকে সাধারণ সদস্য পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিন জন প্রার্থী তাদের মধ্যে আব্দুল বাতিন স্বপন (তালা) প্রতিক নিয়ে ৯৬ ভোট পেয়ে বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোরুল হোসেন (টিউবওয়েল) প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ১৯ টি, আবু সুলতান (অটোরিকশা) প্রতিক নিয়ে পেয়েছেন ৩ টি ভোট। 

এদিকে সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনজন তাদের মধ্যে সাবিনা ইয়াসমিন রিপা (ফুটবল) প্রতিক নিয়ে পেয়েছেন ৭১ ভোট, সেতারা হক (দেওয়াল ঘড়ি) প্রতিকে ভোট পেয়েছেন  ৪১ এবং আশা মনি (হরিণ) প্রতিকে ভোট পেয়েছেন ৬টি।
১২০ ভোটের মধ্যে ১টি ভোট বাতিল ঘোষণা করেন।এবং একজন ভোটার অনুপস্থিত ছিলেন। নির্বাচনে জেলা প্রশাসক মাহাবুবুর রহমান রির্টানিং অফিসারের দায়িত্ব পালন করেন।এদিকে নির্বাচন পর্যবেক্ষণ করেন জেলা নির্বাচন অফিসার সফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির, সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিৎ সাহা, থানা অফিসার ইনর্চাজ এস এম জাহিদ ইকবাল ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ। সকাল ৯ টা থেকে শুরু হওয়া ভোটে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে প্রধান নির্বাচন অফিস সিসি ক্যামেরার মাধ্যমে ভোটকেন্দ্র গুলোকে পর্যবেক্ষণ করেছেন। 

উল্লেখ্য যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ সাদেক কুরাইশী।

Leave Your Comments