নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
থানার রেকর্ড অনুযায়ী তার বিরুদ্ধে ছিনতাই, অস্ত্র, ডাকাতির প্রস্তুতি ও মাদক মামলাসহ মোট ৯টি মামলা রয়েছে।
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ এক কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) রাত ৮টা ৫ মিনিটে ফতুল্লা থানার দক্ষিণ সস্তাপুর এলজিইডি ভবনের সামনে পাকা রাস্তার উপর এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জেলা গোয়েন্দা শাখার ইন্সপেক্টর খন্দকার জহির উদ্দিনের নেতৃত্বে সাব-ইন্সপেক্টর (নি.) রুবেল মিয়া ও মিঠুন চন্দ্র দত্ত সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. আকাশ ওরফে রগকাটা আকাশ (৩২)। তিনি ফতুল্লার বুড়ির দোকান এলাকার মৃত কাশেমের ছেলে। তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আকাশ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত। থানার রেকর্ড অনুযায়ী তার বিরুদ্ধে ছিনতাই, অস্ত্র, ডাকাতির প্রস্তুতি ও মাদক মামলাসহ মোট ৯টি মামলা রয়েছে।
আকাশের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফতুল্লা মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে শুক্রবার (৫ ডিসেম্বর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।।