নাটোরে শিল্প উপদেষ্টা 'শিল্প রক্ষায় দেশি-বিদেশি বিনিয়োগ দরকার'

Date: 2025-12-06
news-banner

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দেশের চিনি শিল্পকে রক্ষা করতে শুধু ভর্তুকি নয়, নিয়মিত ও কার্যকর বিনিয়োগ দরকার। এই বিনিয়োগ হতে পারে অভ্যন্তরীণ বা বিদেশি— উভয়ই শিল্পকে লাভজনক পর্যায়ে ফিরিয়ে আনতে সহায়ক।

শনিবার (৬ ডিসেম্বর) নাটোরের উত্তরা গণভবন পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। পরবর্তীতে সুগার মিলের অভ্যন্তরে বৃক্ষরোপণসহ মিলটি পরিদর্শনকালে শিল্প উপদেষ্টা বলেন, ভর্তুকি দিয়ে কোনো শিল্পকে দীর্ঘমেয়াদে বাঁচানো সম্ভব নয়। চিনি শিল্পকে লাভজনক পর্যায়ে আনার জন্য সকল প্রয়াস অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, খুব দ্রুতই ঐতিহ্যবাহী উত্তরা গণভবনে উপদেষ্টা পরিষদের বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে চূড়ান্ত দিনক্ষণ এখনও নির্ধারণ করা হয়নি।

এই সময় জেলা প্রশাসক আসমা শাহীন এবং পুলিশ সুপার আবদুল ওয়াহাবসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিল্প উপদেষ্টার মতে, দেশের অর্থনীতি ও শিল্প উন্নয়নে দীর্ঘমেয়াদি বিনিয়োগ অপরিহার্য। চিনি শিল্পে প্রয়োজন সুষ্ঠু পরিকল্পনা ও কার্যকর প্রশাসনিক সমর্থন, যাতে শিল্প খাত লাভজনক ও স্থিতিশীল থাকে।

Leave Your Comments